এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরি করা এবং প্রয়োজনের সময়ে রক্তদাতা ও রক্তের প্রয়োজন রয়েছে এমন মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনে আমরা কাজ করি।
আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে—
স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদান
রক্তদাতা তৈরি ও সংগঠিত করা
জরুরি প্রয়োজনে রক্তদাতার সন্ধানে সহযোগিতা
রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরি
রক্তদান বিষয়ে সামাজিক সচেতনতামূলক প্রচারণা
আমাদের লক্ষ্য:
জরুরি সময়ে রক্তের প্রয়োজন হলে দ্রুত একজন স্বেচ্ছাসেবী রক্তদাতার সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করা।
মানুষের বিপদে পাশে থাকা, রক্তের প্রয়োজনে সহযোগিতা করা, দুর্যোগে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং পরিবেশ রক্ষায় কাজ করা—এই চারটি ক্ষেত্রকে সামনে রেখে BVUA একটি ঐক্যবদ্ধ স্বেচ্ছাসেবী শক্তি গড়ে তুলতে কাজ করছে।
আমরা বিশ্বাস করি—
“একজন মানুষের ছোট্ট একটি ভালো কাজও অন্য একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।”
মানুষের জন্য • মানবতার জন্য • বাংলাদেশের জন্য